I'M AMINUL ISLAM

Graphic Designer . Web Developer . Photographer

Tuesday, June 2, 2020

চট্টগ্রামে আরো ২০৮ জনের করোনা শনাক্ত।
চট্টগ্রামে আরো ২০৮ জনের করোনা শনাক্ত।

চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, সিভাসু ও কমেকে ৬৩১  নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ২০৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৩১৯১ জন।

সোমবার (১ জুন) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৪২ জন ও উপজেলা পর্যায়ে ৬৩ জন রয়েছেন জানিয়ে তিনি বলেন, সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২০২ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩৮ জন নগরের ও ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১০১ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৯৬ জন আছেন। বাকি ৫ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে সোমবার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৫৮ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৮ জন নগরের ও ৪৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা

সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫ জনের পরীক্ষা করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ, চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ১৯১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৬ জন। সুস্থ হয়েছেন অন্তত ২২৭ জন

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna Veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat.

0 komentar:

Post a Comment

What clients say

Start Work With Me

Contact Us

JOHN DOE
+123-456-789
Melbourne, Australia