Showing posts with label ভ্র্রমন. Show all posts
Showing posts with label ভ্র্রমন. Show all posts
সাম্প্রতিক সময়ে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে যে কয়টি ভ্রমণ গন্তব্য সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি ।
সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ । সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিণে রাঙামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত । সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন ; যার আয়তন ৭০২ বর্গমাইল । সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প । বিজিবি সদস্যদের সুষ্ঠ পরিকল্পনায় , বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে । বর্তমানে সাজেকে ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয় । ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট । আর ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়-এ কংলাক পাড়া অবস্থিত । সাজেকে মূলত লুসাই ,পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। সাজেকের কলা ও কমলা বেশ বিখ্যাত । রাঙামাটির অনেকটা অংশই দেখে যায় সাজেক ভ্যালি থেকে, তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ ।
কীভাবে যাবেনঃ
ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে > সাজেকঃ
ঢাকা থেকে সরাসরি সাজেক কোন বাস নাই। ঢাকার গাবতলী, ফকিরাপুল, কলাবাগান,আবদুল্লাহ পুর, নরদ্দা ও সায়েদাবাদ থেকে শান্তি পরিবহন, সেন্টমার্টিন পরিবহন, বিআরটিসি, এস আলম, সৌদিয়া, ঈগল ইত্যাদি এসি ও নন-এসি বাস রয়েছে সরাসরি ঢাকা থেকে খাগড়াছড়ি।
নন-এসি > ৫০০- ৫৫০ টাকা।
এসি > ৭৫০-৮০০ টাকা
সেন্টমার্টিন পরিবহন- ০১৭৬২৬৯১৩৪১ (ঢাকা)
০১৭৬২৬৯১৩৫৮(খাগড়াছড়ি)
চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি হয়ে > সাজেকঃ
চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে প্রতি ঘন্টায় একটি করে শান্তি বাস চলাচল করে। এ ছাড়া চট্টগ্রামের কদমতলি থেকে বিআরটিসি ৪-৫ টি বাস চলাচল করে।
শান্তি বাস -১৯০টাকা ভাড়া,
বিআরটিসি-২০০ টাকা ভাড়া।
শান্তি পরিবহন- ০১৮১৭৭১৫৫৫২ ( অক্সিজেন, চট্টগ্রাম।)
খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার । আর দীঘিনালা থেকে প্রায় ৪৯ কিলোমিটার । খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে জীপ গড়ি (চান্দের গাড়ি) করে সাজেক যেতে হয়। এক গাড়িতে ১২-১৫ জন যেতে পারবেন। আপনাদের লোক সংখ্যা কম হলে অন্য কোন গ্রুপের সাথে শেয়ারে জীপ ভারা করতে পারেন। যদিওবা এখন ছোট গ্রুপের জন্য সিএনজি সার্ভিস চালু হয়েছে। তবে পাহাড়ি এমন উঁচু নিচু রাস্তায় ছোট গড়ি বিপদ জনক।
জীপ মালিক কল্যান সমিতি কর্তিক নিধারিত ভাড়ার তালিকা >
১।খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসা ভাড়া ৫,৫০০ টাকা দিনে গিয়ে দিনে আসা.
২।খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসা ভাড়া ৭৫০০টাকা ২দিন এক রাত।
৩।খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসা ভাড়া ৯৭০০ ২দিন এক রাত সাথে আলুটিলা, রিচিং ঝরণা ঝুলন্ত ব্রিজ।
কোথায় থাকবেনঃ
সাজেকে থাকার জন্য অনেক আদিবাসি কটেজ ও রিসোর্ট আছে। এক রাত ৩০০ থেকে পর্যায় ক্রমে ১৫০০০ টাকা।
১। সাজেক রিসোর্ট - বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট এক রাতে থাকার জন্য আপনাকে গুনতে হবে ১০০০ - ১৫০০০ টাকা। যোগাযোগ- ০১৮৫৯০২৫৬৯৪
২। রুন্ময় রিসোর্ট - নিচ তলার রুম ভড়া ৪৫০০ টাকা এক রুম ,২জন করে। অতিরিক্ত বেড নিতে পারবেন ৬০০ টাকা দিয়ে। ২য় তলায় রুম ভাড়া ৪৯০০ টাকা এক রুম ২জন করে। অতিরিক্ত বেড নিতে পারবেন ৬০০ টাকা দিয়ে। যোগাযোগ- ০১৮৬৫৪৭৬৮৮।
৩। লুসাই কটেজ - কাপল্রুম, ডাবল বেড, সহ গ্রুপ রুম আছে । ভাড়া রুমের শ্রেণী ভেদে ৮০০- ৩০০০ টাকা। অনেক সুন্দর ভাল ডেকোরেশন আপনাকে মন মুকদ করে তুলবে, ল্যন্ডস্কেপিক অসাধারণ ভিউ দেখা যায়। যোগাযোগ- ০১৬৩৪১৯৮০০৫
৪। মেঘ পুঞ্জি রিসোর্ট- ল্যন্ডস্কেপিক ভিউ সহ মেঘ পুঞ্জিতে ৪,৫ টি রুম আছে ৩-৫ জন করে থাকা যায়। রুম ভাড়া ২৫০০- ৩৫০০ টাকা। যোগাযোগ- ০১৮১৫৭৬১০৬৫
৫। আলো রিসোর্ট- সাজেকের একটু আগে রুইলুই পাড়ায় কম করচের কটেজ ভাড়া ৮০০- ১৫০০ টাকা। যোগাযোগ- ০১৮৪১০০০৬৪৫।
৬। আদিবাসী ঘর- এ ছাড়াও আছে কম খরচের আদিবাসী ঘর জন প্রতি ১৫০- ৩০০ টাকায় থাকা যায়।
কোথায় খাবেন ঃ
সাজেকের প্রায় সব রিসোর্টেএ খাবারের ব্যবস্থা আছে তাই আগে বলে রাখলেই আপনার পছন্দমত খাবার খেতে পারবেন।
এ ছাড়া অনেক ভাল হোটেল আছে কম দামের মধ্যে সাজেকের সব খাবার হোটেলই ভাল। ১০০- ২৫০ টাকার মধ্যে আপানর পছন্দের সব খাবার পাবেন, তবে আগে থেকে দর দামী করে নিবেন।
রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক যাওয়া যায় । সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি থেকে । খাগড়াছড়ি শহর অথবা দীঘিনালা হতে স্থানীয় গাড়িতে ( জিপ গাড়ি , সি.এন.জি , মটরসাইকেল ) করে সাজেকে যাওয়াই হচ্ছে বর্তমানে সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম । এক্ষেত্রে পথে পরবে ১০ নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প । সেখান থেকে ভ্রমণরত সদস্যদের তথ্য দিয়ে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে । একে আর্মি এসকর্ট বলা হয় । আর্মিগণের পক্ষ থেকে গাড়িবহর দ্বারা পর্যটকদের গাড়িগুলোকে নিরাপত্তার সাথে সাজেক পৌছে দেয়া হয় । দিনের দুইটি নির্দিষ্ট সময় (সকাল ১০:৩০ এবং বিকাল ৩:৩০) ব্যতীত আর্মি ক্যাম্পের পক্ষ হতে সাজেক যাওয়ার অনুমতি দেয়া হয় না । পর্যটকদের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই নিয়ম অনুসরণ করা হয় । সাজেকগামী জিপ গাড়িগুলো স্থানীয়ভাবে চান্দের গাড়ি নামে পরিচিত । সাজেক যাওয়ার পথে বাঘাইহাটে হাজাছড়া ঝর্ণা অবস্থিত । অনেক পর্যটকগণ মূল রাস্তা হতে সামান্য ট্রেকিং করে গিয়ে ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করে থাকেন ।
নামকরণ
সাজেক নামক নদী হতে সাজেক ভ্যালির নামকরণ হয়েছে ।
সাজেকে সর্বত্র মেঘ , পাহাড় আর সবুজের দারুণ মিতালী চোখে পড়ে । এখানে তিনটি হেলিপ্যাড বিদ্যমান ; যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা যায় । সাজেকে একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে এখানে ২৪ ঘণ্টায় প্রকৃতির তিনটা রূপই দেখা মিলে । কখনো খুবই গরম , একটু পরেই হটাৎ বৃষ্টি এবং তার কিছু পরেই হয়তো চারদিকে ঢেকে যায় মেঘের চাদরে ; মনে হয় যেন একটা মেঘের উপত্যকা । সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়-এ যাওয়া যায় । কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া । কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড় , আদিবাসীদের জীবনযাপন , চারদিকে মেঘের আনাগোনা পর্যটকদের দৃষ্টি কেড়ে নিবে।
সাজেকে ভ্রমণ টিপস
১।সাজেকে বিদ্যুৎ নেই, সোলার দিয়ে বিদ্যুৎতের ব্যবস্থা করা হয়েছে তাই চার্জ হতে সময় বেসি লাগে। সাথে করে পাওয়ার ব্যাংক রাখা ভাল।
২। সাজেকে শুধুমাত্র রবি, এয়ারটেল, টেলিটক রত নেটওযারক পাওয়া যায়।
৩। সাজেকে যাতে ভ্রমণ গাইড প্রযোজন হয় না।
৪।দুই তন দিনের জন্য গেলে গাড়ি শুধু যাওয়ার জন্য ভাড়া করবেন । দুই তন দিনের জন্য গড়ি বসিয়ে রেখে টাকা গুনার প্রযোজন নাই।
৫। আদিবাসীরা সহজ সরল তাদের সাথে ভদ্র ব্যবহার করবেন।
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখবো না, নিজের ব্যবহৃত পানির বোতল,প্যাকেট ব্যবহার শেষে নিজ ব্যেগে রখব, নির্দিষ্ট স্থানে ফেলবেন।
বিশেষ দৃষ্টি আকর্ষণ> যে কোন পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে বাসের টিকেটি ভ্রমণ শেষে ফিরে আসতে অগ্রিম টিকেট করে নিবেন না হয় বুকিং দিয়ে রাখবেন। খাগড়াছড়ির ক্ষেত্রে অতি জরুরি।
মেরুদন্ড ভাঙ্গা জাতি বাঙ্গালী জাতি। মানুষ এমনি এমনি বলে না আমরা যে উন্নত বিশ্বের ১০০ বছর পিছিয়ে যাহা রটে তাহা কিছুটা হলেও বটে। হে আজ সেই ভয়াল ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহীনিরা আমদের মেরুদন্ড বেঙ্গে দিয়েছিল। তাই বলে কি আমরা আর রুখে দাঁড়াব না!
১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী এই নীলনকশা প্রণয়ন করে যার মূল হুতা ছিলেন রাও ফরমান আলী।
বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়।
Read More : ডাক্তার আবদুর রবের করোনা রোগী জয়ের সেঞ্চুরি
Read More : ডাক্তার আবদুর রবের করোনা রোগী জয়ের সেঞ্চুরি
বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজো অজানা । ১৯৭২ সালে প্রকাশিত ‘বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এদের মধ্যে ৯৯১ জন ছিলেন শিক্ষাবিদ, ৪৯ জন চিকিত্সক, ৪২ জন আইনজীবী এবং ১৬ জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী। বুদ্ধিজীবী নিধনের এ তালিকায় ঢাকা বিভাগে ২০২ জন শিক্ষক ও ১০ জন আইনজীবীকে হত্যা করা হয় । চট্টগ্রাম বিভাগে ২২৪ জন শিক্ষক ও ১০ জন আইনজীবীকে হত্যা করা হয়। খুলনা বিভাগে ২৮০ জন শিক্ষক ও ছয়জন আইনজীবীকে হত্যা করা হয়। রাজশাহী বিভাগে ২৬২ জন শিক্ষক ও ১৫ জন আইনজীবীকে হত্যা করা হয়। তবে এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ছিল ২১জন। সাংবাদিক ১৩ জন
" বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১৪ ডিসেম্বর এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন"
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়।
১৯৯১ সালে ঢাকার রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয় যা ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
"শহীদ বুদ্ধিজীবী সকল সূর্য সন্তানদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জিল"
ভয়াল বুদ্ধিজীবী হত্যা
ameen islam
14 December
ameen islam
14 December

