জন্ম, মৃত্যুঃ
এবি এম মহিউদ্দীন চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে ১৯৪৪ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
তিনি ২০১৭ সালের ১৫ ডিসেম্বর রাত ৩:৩০ মিনিটে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে মারা যান। মৃত্যুকালে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।
পিতা- মরহুম হোসেন আহমদ চৌধুরী, আসাম বেংগল রেলওয়েতে একজন সততা, নিষ্ঠাবান রেল কর্মকর্তা ছিলেন। মা- বেদুরা বেগম।
শিক্ষা জীবন
মহিউদ্দিন চৌধুরী ১৯৬২ সালে এসএসসি, ১৯৬৫ সালে এইচএসসি এবং ১৯৬৭ সালে ডিগ্রি পাস করেন। ছাত্র অবস্থাতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।
রাজনৈতিক জীবনঃ
১৯৬৮ ও ১৯৬৯ সালে তিনি চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরতেই সান্নিধ্যে আসেন জননেতা জহুর আহমদ চৌধুরীর।বঙ্গবন্ধুর খুবই কাছের আর আদরের ছাত্রনেতা ছিলেন মহিউদ্দীন। একাত্তরে গঠন করেন ‘জয় বাংলা’ বাহিনী। বঙ্গবন্ধুর ডাকে আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে পাক বাহিনির কাছে গ্রেফতার হন অসংখ্যবার। মুক্তিযুদ্ধে অংশ নিতে গিয়ে আইএস আইয়ের চট্টগ্রাম নেভাল একাডেমি সদর দপ্তরের কাছে গ্রেফতার হয়ে অমানুষিক নির্যাতনের শিকার হন দীর্ঘ চার মাস।
স্বৈরাচার এরশাদের শাসনামলে চট্টগ্রামে স্বয়ং জান্তা প্রধানকে অবাঞ্চিত ঘোষণা করে চক্ষুশূল হন সরকারের। ফলে আবারও রাজনৈতিক বন্দি।
বৃহত্তর চট্টলার নগর পিতাঃ
তিনি ১৯৯৪ খ্রিষ্টাব্দে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০০৫ সালের মেয়র নির্বাচনে তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মন্ত্রীকে পরাজিত করে তৃতীয়বারের মতো চট্টগ্রামের মেয়র হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি প্রতিপক্ষের তুলনায় ভোটের ব্যবধানও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
টানা তিনবারে প্রায় ১৭ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।

পিতার পাশে হেঁটে উচ্চতার শিখরে মহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বর্তমানে একাদশ সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-৯) আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমান সরকারের শিক্ষা উপমন্ত্রী হয়েছেন তিনি। রাজনীতির মাঠের বাইরে মহিবুল হাসান ঢাকা বারের আইনজীবী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সদস্য এবং বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক।
স্ত্রী হাসিনা মহিউদ্দিনও রাজনীতির সাথে জড়িত। তিনি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
সামাজিক কার্যকলাপঃ
তিনি ছিলেন অত্যন্ত দানবীর ও সমাজসেবক। চট্টগামবাসির সবার জানা তার বাড়িতে গেলে কেউ খালি মুখে ফিরতে পারে না। একানব্বইয়ের ঘুর্ণিঝড়ে দুস্হ জনতার পাশে দাঁড়িয়েছিলেন সেই কথা ভুলবার নয়।
নগরীতে এবিএম মহিউদ্দিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর ইফতারের আয়োজন করা হয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
ট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহিউদ্দিন চৌধুরীরর অবদানে আজকের এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
তিনি রাতারাতি চট্টগ্রামের মানুষের হৃদয়ের মানুষ হয়ে উঠেননি। তাঁর সততা, একাতা, কঠোর মনোবল, পরিশ্রম, স্বপ্ন, সাধনা ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আদর্শের প্রতি গভীর আস্থা ও নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাসই তাঁকে আজ চট্টগ্রামের ঈর্ষণীয় সফলতা অর্জনকারী একজন রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে ছিলেন আপসহীন একজন নেতা। তাঁর বহুমুখী কর্মকাণ্ড ও চট্টগ্রামবাসীর প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা তিনি এ অঞ্চলের কিংবদন্তি পুরুষে পরিণত হন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মহিউদ্দিন খুবই সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ। জনগণের সেবাই একমাত্র ব্রত ছিলেন তিনি।
চট্টগ্রামের উন্নয়ন ও গণমানুষের দাবি আদায়ের সংগ্রামই তাঁর জীবনের ছিল একমাত্র সাধনা। তাই চট্টগ্রামের কাছে তিনি বীর মহিউদ্দিন নামে খ্যাত।
