I'M AMINUL ISLAM

Graphic Designer . Web Developer . Photographer

About Me

Hello

I'mAMINUL ISLAM

Developer and Startup entrepreneur

I am AMINUL ISLAM. Web scholar. Introvert. Explorer. Hardcore thinker. Devoted social media fan. Wannabe reader.

If you are going to use a passage of Lorem Ipsum, you need to be sure there isn't anything embarrassing hidden in the middle of text making it over 2000 years old.

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.

Fusce quis volutpat porta, ut tincidunt eros est nec diam erat quis volutpat porta, neque massa, ut tincidunt eros est nec diam FusceFusce quis volutpat portaFusce quis volutpat

Web Dedign

UX/UI Dedign

Wordpress

Javascript

What I do?

Graphic

Lorem ipsum dolor sit amet, augue theophrastus ex.

Photography

Lorem ipsum dolor sit amet, augue theophrastus ex.

Development

Lorem ipsum dolor sit amet, augue theophrastus ex.

Responsive

Lorem ipsum dolor sit amet, augue theophrastus ex.

Wordpress

Lorem ipsum dolor sit amet, augue theophrastus ex.

Javascript

Lorem ipsum dolor sit amet, augue theophrastus ex.

My Experience

Apple Inc.

2015-Today

Art & Creative director

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Facebook Inc.

2012-2015

Web designer & developer

Lorem ipsum dolor sit amet, sit augue theophrastus ex. Nec ne dicam impedit perpetua, legimus fierent molestiae ei nec. Eum ei adhuc meliore pericula.At agam omittam accumsan mel.

IBM Inc.

2011-2012

Mid-level designer

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

My Latest Projects

Showing posts with label সাম্প্রতিক. Show all posts
Showing posts with label সাম্প্রতিক. Show all posts

শিক্ষা উপমন্ত্রীর মা সহ দুই গৃহকর্মী করোনায় আক্রান্ত

শিক্ষা উপমন্ত্রীর মা সহ দুই গৃহকর্মী করোনায় আক্রান্ত 


ছেলর পর করোনায় আক্রান্ত হলেন  মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন।

বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এর আগে গত ১০ মে ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের করোনা শনাক্ত হয়।

৬৫ বছর বয়সী হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মা।
মঙ্গলবার রাতে করোনা পজেটিভ হওয়ার এই তথ্য নিশ্চিত করেন, হাসিনা মহিউদ্দিনের জামাতা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী।

তিনি বলেন, ‘গত সোমবার করোনা পরীক্ষার জন্য মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী, দুই মেয়ে এবং বাসার গৃহকর্মী, গাড়ি চালকসহ মোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার বিআইটিআইডি থেকে জানানো হয়েছে হাসিনা মহিউদ্দিনসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। অপর দুইজন হলেন মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসার ৬০ বছর বয়সী পুরুষ কেয়ারটেকার এবং ১৮ বছর বয়সী নারী গৃহ পরিচারিকা।’

ডা. সেলিম আখতার চৌধুরী আরও বলেন, ‘হাসিনা মহিউদ্দিনসহ করোনা পজিটিভদের চশমা হিলের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো।’

উল্লেখ্য, গত রবিবার রাতে বিআইটিআইডির নমুনা পরীক্ষায় সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের নমুনায় করোনা ভাইরাস পজেটিভ আসে। এরপর তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

সাজেকের বনে আগুন দিচ্ছে স্থানীয়রা, জ্বলছে পাহাড়ের পর পাহাড়

সাজেকের বনে আগুন দিচ্ছে স্থানীয়রা, জ্বলছে পাহাড়ের পর পাহাড়


জুম চাষের নামে রাঙামাটির দুর্গম সাজেক এলাকায় শত শত একর সংরক্ষিত পাহাড়ি বনাঞ্চল ও আশপাশের নানা প্রজাতির গাছপালা ও লতাগুল্ম আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।
জুম চাষের নামে এ ধ্বংসলীলা চলছে বছরের পর বছর। ফলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে, বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী, পাখি ও কীট-পতঙ্গ। একই সাথে পরিবেশেরও বিপর্যয় ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, আগুনের লাগামহীন লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে পাহাড় থেকে পাহাড়ে। আর ধ্বংস হচ্ছে শত শত একর সংরক্ষিত পাহাড়ি বনাঞ্চল। অনেক সময় আগুনের শিখা থেকে বাদ পড়ছে না বসত ঘরগুলোও। এতে করে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।
অবাদে বনাঞ্চাল ধংসের ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাহাড়ি ছড়া ও কুয়ায় দেখা দিচ্ছে চরম পানির অভাব, ফলে বাড়ছে পাহাড়ে পানিবাহিত রোগবালাই। তবে পাহাড়ে আগুন দেয়া থেকে স্থানীয়দের দূরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই কঠোর বার্তা দেওয়া হলেও তাতে লাগাম টানা যাচ্ছে না।
গ্রাম প্রধান ও স্থানীয় সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমার দাবি, তারা নিরুপায় হয়েই পাহাড়ে আগুন দেন। তাদের খাদ্যের সংকট রয়েছে, খাদ্যের যোগানে তাদের বিকল্প কোনো কর্মসংস্থান নেই। আগুন না দিলে, জুম চাষ না হলে না খেয়ে থাকতে হবে।
তার দাবি, সরকার যদি তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে দেয় তাহলে তারা জুম চাষ ছেড়ে দেবেন।  তখনই পাহাড়ে আগুন দেওয়া বন্ধ হবে।
বাঘাইছড়ির পরিবেশ সুরক্ষা কমিটির সভাপতি ও কাচালং সরকারি কলেজের জীব বিজ্ঞানের প্রভাষক আবুল ফজল মনে করেন, জুম চাষের নামে অবাদে বনাঞ্চল ধংস করার পরিণাম হবে ভয়াবহ। “পানির স্তর শুকিয়ে যাবে, নেমে আসবে চরম বিপর্যয়। তাই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদের জুম চাষ থেকে বিরত রাখতে হবে। তা না হলে পরিবেশ বিপর্যয় মারাত্মক আকার ধারণ করবে।”

শিক্ষা উপমন্ত্রী নওফেলের ছোট ভাই করোনায় আক্রান্ত

শিক্ষা উপমন্ত্রী নওফেলের ছোট ভাই করোনায় আক্রান্ত।




করোনায় আক্রান্ত চট্টগ্রাম সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রামে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। রোববার (১০ মে) চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই।

সালেহীনের পারিবারিক সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (৭ মে) বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের জ্বর হয়। এছাড়া করোনাভাইরাসের আরও কিছু উপসর্গ দেখা গেলে তার কাছ থেকে নমুনা নিয়ে ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। রোববার সেই নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মহিউদ্দিনের জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, সালেহীন কিছুদিন ঢাকায় ছিল। ফেরার পর গত বৃহস্পতিবার তার জ্বর আসে। নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে সেখান থেকে পজিটিভ রেজাল্ট এসেছে। তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না গেলে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

দক্ষিণ চট্টগ্রামে সর্বপ্রথম করোনা চিকিৎসা সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

দক্ষিণ চট্টগ্রামে সর্বপ্রথম করোনা চিকিৎসা শুরু সাতকানিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে।

নতুন চার রোগী ভর্তি দিয়ে শুরু হলো করোনা আক্রান্তদের চিকিৎসা। ৮ মে শুক্রবার বিকাল থেকে চট্টগ্রাম জেলার মধ্যে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মত উপজেলা পর্যায়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়েছে।
শুক্রবার সাতকানিয়ায় করোনায় আক্রান্ত ৭ রোগীর মধ্যে ৪ রোগীকে নব স্থাপিত করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে সিটিজি টাইমসকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী।

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমন বাংলাদেশে শুরু হলে দেশের অন্যান্য স্থানের ন্যায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়।
তবে রোগীর সংখ্যা কম থাকায় এতোদিন আক্রান্ত রোগীরা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিত। কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা জরুরী হয়ে পড়ে।
সর্বশেষ (শুক্রবার) সাতকানিয়ায় একসাথে ৭ ব্যক্তি করোনায় আক্রান্ত হলে বিষয়টি ভাবিয়ে তোলে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী সিটিজি টাইমসকে বলেন, সাতকানিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার আপাতত ১০ বেডের একটি করোনা আইসোলেশন ইউনিট পূর্ণাঙ্গরূপে তৈরী করা হয়েছে।
শুক্রবার করোনায় আক্রান্ত ২ কনস্টেবল ও ২ স্বাস্থ্য কর্মীকে আইসোলেশন ইউনিটে ভর্তি দিয়ে তাদের চিকিৎসা শুরু হয়েছে।
আবদুল মজিদ আরো বলেন, করোনা রোগীদের চিকিৎসার ২জন ডাক্তার, ২জন নার্স ও ২জন ওয়ার্ড বয় নিয়োজিত থাকবে। তারা ১২ঘন্টা করে পালাক্রমে ডিউটি পালন করবে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি দক্ষিণ ও উত্তর চট্টগ্রামের মধ্যে প্রথম বারের মত সাতকানিয়ায় (শুক্রবার) থেকে করোনা রোগীদের চিকিৎসা শুরুর বিষয়টি নিশ্চিত করে সিটিজি টাইমসকে বলেন, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ঝুঁকি কম অসুস্থতাবোধকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবে।
বেশি আক্রান্তরা জেনারেল হাসপাতালে চলে আসবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম

৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম



কেঁওচিয়া সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক দরিদ্র পরিবারকে ইফতারি ও ঈদ সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।

এতে অর্থায়ন করেন কেঁওচিয়ার আপামর জনসাধারণ। ধন্যবাদ জানিয়েছেন সাধারণ জনগন, বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতেও প্রতিবারের অসহায় মানুষের পাশে দাঁড়ায় কেঁওচিয়া সমিতির আহবায়ক কমিটি।এই মহতি কাজের জন্য কেঁওচিয়া সমিতি চট্টগ্রামের সকলেই খুবই গর্বিত।

এ বিষয়ে অত্র সমিতির সদস্য ও চট্টবাণী পত্রিকার সম্পাদক মো: নুরুল কবির বলেন, কেঁওচিয়া সমিতি জনস্বার্থে কাজ করে। ইতিমধ্যে দেশের দূর্যোগ ও ক্রান্তিকালে সবসময়ই এগিয়ে আসে।এটা তারই ধারাবাহিকতা। ভবিষ্যতে আরো বড় করে অংশগ্রহণ করবে।

বন্ধ থাকবে চট্টগ্রামের অভিজাত শপিংমল খুলশী টাউন সেন্টার।

বন্ধ থাকবে চট্টগ্রামের অভিজাত শপিংমল খুলশী টাউন সেন্টার।

সরকারের অনুমতি থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রামের অভিজাত খুলশি কনকর্ড টাউন সেন্টার ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত খুলশী টাউন সেন্টার শপিংমল ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ওনার্স অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খুলশী কনকর্ড টাউন সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ। সভায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইমরান আহাম্মেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ রাইজিংবিডিকে জানান, স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মার্কেট ও শপিংমল খোলার জন্য সরকার অনুমতি দিলেও সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে করোনার সংক্রণ রোধ করতে চট্টগ্রামের অভিজাত খুলশি টাউন সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কক্সবাজারে একদিনেই ২০ করোনা রোগী শনাক্ত, পেকুয়ায় ৯

কক্সবাজারে একদিনেই ২০ করোনা রোগী শনাক্ত, পেকুয়ায় ৯।



কক্সবাজারে একদিনে সর্বোচ্চ ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে পেকুয়ায় ৯ জন, কক্সবাজার সদরে ৬ জন, চকরিয়ায় ২ জন, মহেশখালীতে ২ জন ও লোহাগাড়ায় ১ জন। ১৫০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। এরআগে কক্সবাজারে একদিনে সর্বাধিক ১১ জন করোনা রোগী পাওয়ার রেকর্ড ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
বৃহস্পতিবার (৭ মে) করোনা পজিটিভ পাওয়া ২০ রোগীসহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭১ জন। গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৫ দিনে ২ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৭৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ২ হাজার ১৯০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৭৭ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৭০ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।
গত ২৪ মার্চ করোনা শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন। এছাড়া রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যিনি করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে প্রথম মৃত্যুবরণ করা নারী। ইতোমধ্যে মোট ৯ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

খুলছে না বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক

খুলছে না বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক


সরকার আগামী ১০ মে থেকে শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ঈদের আগে খুলছে না দেশের বড় দুই শপিং মল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক।

আজ বুধবার বসুন্ধরা গ্রুপের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা রুহুল আমিন বসুন্ধরা শপিং মল না খোলার তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে ঈদ বাজারে খুলবে না বসুন্ধরা শপিং মল।

এই সিদ্ধান্ত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বলেও স্ট্যাটাসে উল্লেখ করা হয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ শপিংয়ে যমুনা ফিউচার পার্ক খুলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা বলছে, শপিং মলে ভিড়ে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে, এই আশঙ্কা থেকেই শপিং মল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দোকানপাট-শপিংমল খুলবে ১০ মে


দোকানপাট-শপিংমল খুলবে ১০ মে



রমজান ও ঈদ সামনে রেখে শর্তসাপেক্ষে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার।
সোমবার (০৪ মে) সরকারি ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর মধ্যে শর্তসাপেক্ষে বাণিজ্য প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

এরপর সারা দেশের শপিংমলগুলো খুলতে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সারাদেশের দোকানপাট, শপিংমলগুলো আগামী ১০ মে থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। এরআগে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা ছিল। পরের নির্দেশনায় একঘণ্টা কমানো হয়েছে।

হাট-বাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত আকারে খোলা রাখা যাবে।

সেক্ষেত্রে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা প্রয়োগ করতে হবে।

এতে আরো বলা হয়, রমজান ও ঈদ-উল-ফিতর সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।

মন্ত্রিপরিষদ বিভগের নির্দেশনার পর বাণিজ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১০ মে হতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান-পাট, শপিংমলগুলো খোলা রাখা যাবে

করোনা আক্রান্ত সন্দেহে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

করোনা আক্রান্ত সন্দেহে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা


করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত সন্দেহে রাজধানীর খিলগাঁওয়ে পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।

 তোফাজ্জল নামের ওই পুলিশ সদস্য বিশেষ শাখা এসবিতে কর্মরত ছিলেন।
 খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর কাছে সন্দেহ প্রকাশ করেন। তিনি ধারণা করতে থাকেন তার পরীক্ষার ফল সঠিকভাবে আসেনি। তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
তিনি জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। তিনি বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচতলার ছাদ থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী।
বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।
উল্লেখ্য, দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত করোনায় পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে করোনা রোগী আত্মগোপনে বিপাকে প্রশাসন


চট্টগ্রামে করোনা রোগী আত্মগোপনে বিপাকে প্রশাসন।


চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকায় করােনা পজেটিভ খবর পেয়ে এক নারী রােগী আত্মগােপন করেছেন । ব্যবহৃত মােবাইল ফোনটিও বন্ধ রেখেছেন তিনি। এখন তার বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ।

 এর আগে শুক্রবার ( ১ মে ) রাতে চট্টগ্রামে নতুন করে একজন । অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ তিনজনের দেহে করােনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য জানায় ফৌজদারহাটের বিআইটিআইডি কর্তৃপক্ষ ।

 নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন , লােহাগাড়া উপজেলার পদুয়ার বাসেক পাড়ার ৫১ বছরের ব্যক্তি , সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমইএইচ ) চিকিৎসাধীন ৫৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও নগরের বাকলিয়া থানাধীন । রাহাত্তারপুল আমান আলী রােডের ৩৪ বছরের এক নারী । তাদের মধ্যে করােনা রােগী দুই পুরুষের খোঁজ মিললেও নারীর খোঁজ মিলছে না । 

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন , সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে রাহাত্তারপুল আমান আলী রােডের ৩৪ বছরের এক নারী করােনায় আক্রান্ত হয়েছে । তবে বিস্তারিত ঠিকানা দেয়া হয়নি । 

ওই নারীর একটি মােবাইল নাম্বার দেয়া হয়েছে , সেটি বন্ধ রয়েছে । উক্ত রােগীর নামের সাথে যাদের মিল রয়েছে তাদের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে বলেও জানান ওসি । সিভিল সার্জন ডা . সেখ ফজলে রাব্বি বলেন , করােনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পর মােবাইলটি বন্ধ করে দিয়েছেন ওই নারী । তাকে শনাক্ত করার চেষ্টা চলছে ।

করোনা শনাক্ত ৮০০০ ছাড়াল, মৃত্যু ১৭০

করোনা শনাক্ত ৮০০০ ছাড়াল, মৃত্যু ১৭০




দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। দেশে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল। নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন।


দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ৫৬৪ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৭০ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ২৩৮। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৪ হাজার ৯৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়।
সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছ ৭০ হাজার ২৩৯ জনকে। নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে সুস্থ ১৭৪ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

করোনাভাইরাস: অ্যান্টিবডি পরীক্ষায় ৯৯ ভাগ সাফল্য; ইউরোপজুড়ে অনুমোদন।


করোনাভাইরাস: অ্যান্টিবডি পরীক্ষায় ৯৯ ভাগ সাফল্য; ইউরোপজুড়ে অনুমোদন।

                

করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দিয়েছে ইউরোপ। নতুন একটি পদ্ধতিতে অ্যান্টিবডি পরীক্ষায় ৯৯ ভাগ সাফল্যের পর এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলো। সূত্র: দ্যা ইন্ডিপেনডেন্ট।

উদ্ভাবক প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ডায়াগনস্টিক স্পেশালিস্ট অ্যাবোট আশা করছে মে’র শেষ নাগাদ ইউরোপজুড়ে বিভিন্ন ল্যাবে এই পদ্ধতিতে মিলিয়নের বেশি টেস্ট করা যাবে। উদ্ভাবক কোম্পানিটি এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা সনদ পেয়েছে। এখন থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন ল্যাবে তাদের অ্যান্টিবডি পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। রক্তের অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে জানা যাবে কোনো ব্যক্তি করোনা আক্রান্ত কিনা।

এই পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কারণে উৎপন্ন আইজিজি প্রোটিনকেই নির্ধারক হিসেবে ধরা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির শরীরে এই প্রোটিন কয়েক মাস এমনকি বছরের বেশি সময়ও থাকতে পারে। করোনার উপসর্গ দেখা দেয়ার পর আক্রান্ত ব্যক্তির ওপর এই পদ্ধতিতে ৯৯ ভাগের বেশি সফলতার দাবি করেছে অ্যবোট। প্রতিষ্ঠানটির উত্তর ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক মাইক ক্লেটন বলেছেন, আমরা খুব দ্রুত অ্যান্টিবডি পরীক্ষার কিট বাজারে আনতে আগ্রহী। করোনা মহামারি মোকাবেলা করতে এটি অনেক কাজে দেবে।

প্রাথমিকভাবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা (এনএইচএস), পাবলিক হেলথ নিয়ে কাজ বিভিন্ন সংস্থা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে সাথে সহযোগিতা করে অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্ত করছে অ্যাবোট। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিবডি পরীক্ষার কিটের উৎপাদন উল্লেখজনকহারে বাড়িয়েছে। শীঘ্রই অ্যান্টবডি পরীক্ষার অপরাপর সূচকগুলোকেও তারা তাদের পদ্ধতির মধ্যে নিয়ে আসার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

What clients say

Start Work With Me

Contact Us

JOHN DOE
+123-456-789
Melbourne, Australia