চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার আবদুর রবের অন্যরকম সেঞ্চুরি...
বাসা পাঁচলাইশ জাতিসংঘ পার্কের পাশে। মা, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতেন তিনি। কিন্তু করোনার সংকট শুরু হলে তিনি পরিবারের সবাইকে পাঠিয়ে দেন নগরীর হালিশহরে নিকটাত্মীয়ের বাড়িতে। এরপর করোনা রোগীর পাশে দাঁড়ান। সারাদেশের কোনো কোনো চিকিৎসক যখন প্রাণঘাতী ভাইরাসের ভয়ে চেম্বার করা বন্ধ করে দিলেন তখনই আক্রান্তদের সেবায় নিজেকে সমর্পণ করলেন তিনি। চোখের সামনেই মারা গেছেন ১৫ রোগী। তবুও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে তিনি একে একে সুস্থ করেছেন ১০০ জনকে।
বুধবার রোগী সুস্থ করার অন্যরকম এই সেঞ্চুরি যিনি করেছেন তিনি হলেন ডা. আবদুর রব মাসুম। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট তিনি। চট্টগ্রামে করোনার জন্য নির্ধারিত দুই সরকারি হাসপাতালের একটি এই হাসপাতাল। চিকিৎসক রবের স্ত্রী ফিরোজা মেহেরও চিকিৎসক। ২৫ তম বিসিএস পাস করে সরকারি হাসপাতালে চাকরি করেছিলেন তিনিও।
ব্যক্তিগত অসুবিধার কারণে পেশা ছেড়ে দেন। তবে পেশার প্রতি এখনও টান আছে তার। তাই করোনা রোগীর সেবা দিতে গিয়ে স্বামী দূরে থাকলেও তিনি সামলে নিচ্ছেন সংসার। ফিরোজা মেহের বলেন, একই শহরে থাকলেও যেন আমরা আছি অনেক দূরে। ছেলেরা চাইলেও জড়িয়ে ধরতে পারছে না বাবাকে। মাঝখানে দু'দিন এখানে এসেছিলেন। কিন্তু দূর থেকে দেখেই আবার ফিরে গেছেন হাসপাতালে।
স্ত্রী-সন্তানদের স্বজনের বাড়িতে পাঠিয়ে ডা. রব এখন নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন সরকারি জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে করোনাবিষয়ক ফোকাল পারসন তিনি। তার অধীনে আছেন ১২৪ চিকিৎসক। তারা সাতটি গ্রুপে ভাগ হয়ে কাজ করছেন বহির্বিভাগ, আইসিইউ ও আইসোলেশন ওয়ার্ডে।
প্রতিটি গ্রুপ হাসপাতালে কাজ করেন ১০ দিন। এরপর প্রতিটি গ্রুপ থাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এটি শেষে ৬ দিন বাড়িতে থাকার সুযোগ পাচ্ছেন সব চিকিৎসক। এমন সুযোগ চাইলে নিতে পারতেন ডা. রবও। গত দুই মাসে একদিনের জন্যও হাসপাতাল ছাড়েননি তিনি। নেননি কোনো ছুটিও। প্রত্যেক করোনা রোগীর সঙ্গেই নিবিড়ভাবে সময় কাটিয়েছেন তিনি। তাই সরাসরি তার সংস্পর্শে আসা রোগীর সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। তার তত্ত্বাবধানে থেকে বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ রোগী। এখন পর্যন্ত মোট ২১৪ রোগীকে সেবা দিয়েছে এই হাসপাতাল। এখনও আছেন ১১৪ জন।
ডা. রব বলেন, করোনাকে ভয় না করে এটি জয় করার চেষ্টা করেছি। মানুষের সেবা করার সুযোগ সব সময় আসে না। এটা ভেবে কাজ করে গেছি। পরিবার দূরে থাকায় অনেক সময় মন খুব খারাপ হয়। কিন্তু ১০০ রোগীর মুখে হাসি ফোটাতে পারার আনন্দ মনে এলে ভুলে যাই সব দুঃখ-কষ্ট।
এত রোগীর সংস্পর্শে এসেও নিজেকে সুস্থ রেখেছেন কীভাবে? তিনি বলেন, নিয়ম-কানুন মেনে রোগীর সেবা করা যায় নিরবচ্ছিন্নভাবে। এই হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেক রোগীর সঙ্গে ছিলাম। তাদের সঙ্গে কথা বলেছি নিবিড়ভাবে। ওষুধ দিয়েছি। পরীক্ষা করিয়েছি। ছাড়পত্রও দিয়েছি। কিন্তু আমার কোনো কোয়ারেন্টাইন লাগেনি। নিয়ম-কানুনের ব্যাপারে সবসময় সতর্ক থাকি। আসলে ইচ্ছাশক্তি খুব গুরুত্বপূর্ণ। আপনি কোনো কিছু অন্তর দিয়ে অনুধাবন করলে বাধা হবে না অন্য কিছু। ডা. রবের জন্মস্থান সন্দ্বীপের মগধরা ইউনিয়নে।
ডাক্তার আবদুর রবের করোনা রোগী জয়ের সেঞ্চুরি
ameen islam
22 May
ঘূর্ণিঝড় আম্পান: নারী-শিশুসহ নিহত ৭
পটুয়াখালীতে শিশুসহ দুজন, ভোলায় এক বৃদ্ধ, সাতক্ষীরায় এক নারী, পিরোজপুর এবং বরগুনায় অপর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নারী-শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পটুয়াখালীতে শিশুসহ দুজন, ভোলায় এক বৃদ্ধ ও সাতক্ষীরায় এক নারীর মৃত্যু হয়েছে।
পটুয়াখালী
বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পরে রাশেদ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
অপরদিকে, জনসচেতনতামূলক প্রচারকাজ চালাতে গিয়ে কলাপড়ার ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকাডুবে শাহ আলম নামে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে নিহত শাহ আলমের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
গলাচিপার থানার ওসি মনিরুল ইসলাম এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক মৃত্যুর বিষয় দুটি নিশ্চিত করেছেন
ভোলা
আম্ফানের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার চরফ্যাশনের দক্ষিণে একটি গাছ ভেঙে চাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক ফকির ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সকালের দিকে ওই বৃদ্ধ বয়স্ক ভাতা আনার জন্য ভাড়া করা মোটরসাইকেলে উপজেলা সদর চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়ে একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, সদর উপজেলার ইলিশা রাজাপুর ঘাটে ট্রলার ডুবে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা
ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় করিমুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী শহরের কামালনগর এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্তর কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে ওই নারীর মৃত্যু হয়।
পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় দেওয়া ধসে শাহজাহান মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা
বরগুনা সদর উপজেলার পরীরখান বাজার এলাকায় জোয়ারের পানিতে ডুবে মো. শহীদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘূর্ণিঝড় আম্পান: নারী-শিশুসহ নিহত ৭
ameen islam
21 May
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ঘরবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাউজানের তরুণ প্রজন্মের অহংকার ফারাজ করিম চৌধুরী।
হাজার হাজার মানুষকে সরকারিভাবে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী দেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগেও ফারাজ করিম নিয়মিত ভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও তিনি কর্মহীন শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন বিভিন্ন খাদ্যসামগ্রী। ইতোমধ্যে প্রায় ৬৫ হাজার গরিব ও দুস্থ পরিবারকে তিনি খাদ্য সহায়তার আওতায় এনেছেন।
সূত্র জানায়, করোনার শুরু থেকেই নিজের জীবন ও আত্বীয় স্বজনের মায়া কাটিয়ে মাঠে সক্রিয় রয়েছেন ফারাজ করিম চৌধুরী। রাউজানবাসীর মধ্যে তিনি করোনা জনসচেতনতা তৈরিতে প্রচারপত্র বিতরণ করাসহ হ্যান্ড মাইকে প্রচারণা চালিয়েছেন। এছাড়াও নিজে উপস্থিত থেকে জীবাণুনাশক ও ব্লিচিং পাউডার মেশানো পানি দিয়ে রাউজানের প্রধান সড়ক এবং ওয়ার্ডগুলোর মূল সড়কসহ অলিগলি ধুয়ে পরিচ্ছন্ন রাখার উদ্যোগও নেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, করোনা সংকটে রাউজানে ঘুরে ঘুরে কর্মহীন, শ্রমজীবী ও অসহায় মানুষের সমস্যা ও দুর্দশা চিহ্নিত করছেন নিজস্ব টিমের মাধ্যমে। তালিকা ধরে পরে তাদের খাদ্য সমস্যা সমাধানেও ব্রত হচ্ছেন ফারাজ
৬৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন ফারাজ করিম
ameen islam
17 May
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্নমধ্যবিত্ত ও হতদরিদ্রদের প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা দিতে তালিকা হচ্ছে।
মহামারিতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের তালিকায় হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে। হবিগঞ্জের লাখাই উপজেলায় সাড়ে ৬ হাজার পরিবার এ সহায়তা পাবে। তবে তালিকায় একই মোবাইল নম্বর ভিন্ন নামে ব্যবহার হয়েছে সর্বোচ্চ ২শ বার। রয়েছে অনেক বিত্তশালী এবং জনপ্রতিনিধির আত্মীয়-স্বজনের নামও। অনিয়মের ফলে অনেক অসচ্ছলের প্রণোদনা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জাতির সংকটময় মুহূর্তে বিপাকে পড়া মানুষদের তালিকায় এই
অনিয়ম অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করছেন সচেতন মহল। এ নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। উপকারভোগীরাও পড়েছেন দুশ্চিন্তায়। জানা যায়, লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৬ হাজার ৭২০টি পরিবার পাচ্ছে নগদ আড়াই হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তা। এর মধ্যে লাখাই ইউনিয়নে ১ হাজার ১৯৪ জন, মোড়াকরি ১ হাজার ১১৩, মুড়িয়াউক ১ হাজার ১৭৬, বামৈ ১ হাজার ২৪৬, করাব ১ হাজার ৬ ও বুল্লা ইউনিয়নে রয়েছেন ৯৮৫ জন। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে খসড়া তালিকা জমা দিয়েছেন জনপ্রতিনিধিরা। তালিকা পর্যবেক্ষণে দেখা যায়, মুড়িয়াউক ইউনিয়নে ৪টি মোবাইল নম্বর ব্যবহার হয়েছে ৩০৬ জনের নামের পাশে। আর এই নম্বরগুলো পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইয়ের ঘনিষ্টজনদের। এছাড়া তালিকায় যুক্ত হয়েছে অনেক বিত্তশালী ও জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজনের নাম। রয়েছেন স্বামী-স্ত্রীসহ একই পরিবারের একাধিক সদস্যও।
২৫শ টাকার সরকারি সহায়তা তালিকায় ১ মোবাইল নম্বর ২০০ বার!
ameen islam
17 May
আসছে করোনা প্রতিরোধী বিশেষ কাপড়
করোনাভাইরাস-প্রতিরোধী বিশেষ কাপড়ের উৎপাদন শুরু করেছে দেশীয় প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড। ‘করোনা ব্লক’ নামের এই কাপড় দিয়ে মাস্ক ও পিপিইর মতো ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর পাশাপাশি শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ সব ধরনের পোশাক তৈরি করা যায় বলে দাবি প্রতিষ্ঠানটির।
সুইজারল্যান্ডের দুটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই বিশেষ কাপড় নিজেদের টঙ্গীর কারখানায় উৎপাদন করছে জাবের অ্যান্ড জোবায়ের। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন, তাঁদের এই কাপড় স্বাস্থ্যসম্মত। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই কাপড়ের সংস্পর্শে আসার ১২০ সেকেন্ড বা দুই মিনিটের মধ্যেই ৯৯ দশমিক ৯৯ শতাংশ করোনাভাইরাস ধ্বংস হবে। ২০ থেকে ৩০ বার ধোয়া পর্যন্ত কাপড়ের কার্যকারিতা বজায় থাকবে। তবে সাধারণ কাপড়ের চেয়ে করোনা ব্লক কাপড়ের দাম ২০ শতাংশ বেশি হবে। মানভেদে দাম কিছুটা কমবেশি হতে পারে।
রাজধানীর গুলশানে জাবের অ্যান্ড জোবায়েরের নিজস্ব কার্যালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই বিশেষ কাপড় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং অফিসার রাশীদ আশরাফ খান ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার অনল রায়হান।
অনল রায়হান বলেন, ‘আড়াই মাসের পরিশ্রমের ফসল এই করোনাপ্রতিরোধী কাপড়। ইতিমধ্যে বিদেশের পরীক্ষাগারে আইএসও ১৮১৮৪–এর অধীনে কাপড়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে কাপড়টি রপ্তানি করার জন্য আন্তর্জাতিক মানসনদ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সনদ নিয়েছি। পরীক্ষাগারে প্রমাণ হয়েছে যে বিশেষ এই কাপড়ে মাত্র ১২০ সেকেন্ডে ৯৯ দশমিক ৯৯ শতাংশ করোনাভাইরাস ধ্বংস হয়। এই কাপড়ে কোনো রকম স্বাস্থ্যঝুঁকি নেই।’ তিনি আরও বলেন, বাংলাদেশে জাবের অ্যান্ড জোবায়েরই প্রথম করোনা ব্লক কাপড় তৈরি করেছে। বর্তমানে কঠিন সময় পার করা রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পকে টিকিয়ে রাখতে কাপড়টি বিশেষ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠান। নোমান গ্রুপের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে। প্রতিষ্ঠার ১৩ বছর পর ২০০০ সালে রপ্তানি বাজারে প্রবেশ করে তারা। এ জন্য প্রতিষ্ঠা করা হয় জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস নামে রপ্তানিমুখী হোম টেক্সটাইল প্রতিষ্ঠান। এ পর্যন্ত নোমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান সেরা রপ্তানিকারক হিসেবে ৪৬টি জাতীয় রপ্তানি পদক পেয়েছে। এর মধ্যে ১১টি ছিল শীর্ষ রপ্তানিকারকের স্বীকৃতি।
নোমান গ্রুপের সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে আছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস। এ প্রতিষ্ঠানটি গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের দ্বিতীয় ও তৃতীয় ছেলের নামে নামকরণ করা হয়েছে। জাবের অ্যান্ড জোবায়েরের বর্তমানে ১৮ থেকে ২০ ধরনের পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়।
আসছে করোনা প্রতিরোধী বিশেষ কাপড়
ameen islam
15 May
“আমিও মরব, তুইও মর” বলে দেনাদারকে জাপটে ধরলেন করোনা রোগী
কক্সবাজারে পাওনা টাকার জন্য ‘করোনা লাগিয়ে দেওয়ার’ কথা বলেই দেনাদারকে জাপটে ধরলেন করোনা পজিটিভ এক যুবক।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরতলীর লিংকরোড বাস স্টেশনে এ ঘটনা ঘটে। লকডাউন অমান্যকারী করোনা আক্রান্ত রোগীর নাম জাহাঙ্গীর আলম (৩২)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা। পেশায় সিএনজি চালিত ট্যাক্সি ব্যবসায়ী। পাওনা টাকার জন্য তিনি লিংক রোডের সালামত নামে এক দোকানীকে ‘আমিও মরব, তুইও মর’ বলে ঝাপটে ধরেন।
জানা যায়, চার দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তার ভগ্নীপতি আবদুর রহমান ও তার বোন খুরশিদা বেগমও বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে রামু করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালের আইসোলেশন রয়েছেন।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির লকডাউন অমান্য করে এই যুবক গত কয়েকদিন ধরেই মোটর সাইকেলে বেপরোয়া ঘুরাঘুরি করছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ জানান, গত রবিবার জাহাঙ্গীর আলমকে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। সেই সাথে পাড়াটিও লকডাউন ঘোষণা করা হয়। তাকে রামু আইসোলেশন হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, করোনা আক্রান্ত যুবক জাহাঙ্গীরের বেপরোয়া আচরণের সালিশ-বিচার নিয়ে আমরাও অতিষ্ঠ হয়ে পড়েছি। তিনি লকডাউন না মেনে হরদম মোটরসাইকেল নিয়ে চলাচল করায় স্থানীয়রাও বিপাকে পড়েছেন। হামলার শিকার সালামতকে দ্রুত সাবান নিয়ে গোসল করানো হয়েছে বলে জানান তিনি।
“আমিও মরব, তুইও মর” বলে দেনাদারকে জাপটে ধরলেন করোনা রোগী
ameen islam
14 May
আট বিভাগীয় করোনা আপডেট
আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে দেশের বিভাগগুলোতে আক্রান্তের তথ্য জানা গেছে।
ঢাকা বিভাগ
নারায়ণগঞ্জে এক হাজার ২৮৬ জন, গাজীপুরে ৩৪৭ জন, কিশোরগঞ্জে ২০৫ জন, নরসিংদীতে ১৭২ জন, মাদারীপুরে ৫৭ জন, মুন্সীগঞ্জে ২১৬ জন, মানিকগঞ্জে ২৯ জন, রাজবাড়ীতে ২৩ জন, গোপালগঞ্জে ৬২ জন, টাঙ্গাইলে ৩২ জন, শরীয়তপুরে ৬০ জন ও ফরিদপুরে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৩১৪ জন, কুমিল্লা জেলায় ১৮৬ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭ জন, চাঁদপুর জেলায় ৫৬ জন, খাগড়াছড়িতে তিনজন, রাঙ্গামাটি জেলায় চারজন, কক্সবাজার জেলায় ১০৭ জন, বান্দরবানে পাঁচজন, ফেনীতে ১৩ জন, লক্ষ্মীপুর জেলায় ৭৪ জন ও নোয়াখালী জেলায় ৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগ
বিভাগের সিলেট জেলায় ৩৯ জন, মৌলভীবাজারে ৩৬ জন, হবিগঞ্জ জেলায় ৮১ জন ও সুনামগঞ্জে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগ
রংপুর জেলায় ১৪৩ জন, গাইবান্ধা জেলায় ২৫ জন, নীলফামারী জেলায় ৪৩ জন, কুড়িগ্রামে ৩৬ জন, লালমনিরহাট জেলায় ১৫ জন, পঞ্চগড় জেলায় ১০ জন, ঠাকুরগাঁওয়ে ২৪ জন ও দিনাজপুরে ৪৩ জন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগ
খুলনা বিভাগের খুলনা জেলায় ২২ জন, যশোরে ৮৪ জন, নড়াইলে ১৪ জন, মাগুরায় ১৮ জন, ঝিনাইদহে ৪১ জন, বাগেরহাটে পাঁচজন, মেহেরপুরে পাঁচজন, সাতক্ষীরায় চারজন, কুষ্টিয়ায় ২৩ জন, চুয়াডাঙ্গা জেলায় ৩০ জন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ জেলায় ২৪৬ জন, জামালপুর জেলায় ১১০ জন, নেত্রকোনায় ৮১ জন ও শেরপুর জেলায় ৩৯ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৩৭ জন, ঝালকাঠিতে ১৩ জন, বরিশাল জেলায় ৫৬ জন, পিরোজপুরে সাতজন, ভোলায় ১০ জন ও পটুয়াখালীতে ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রাজশাহী বিভাগ
বিভাগের রাজশাহী জেলায় ২৭ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ৫৫ জন, বগুড়ায় ১৮ জন, পাবনায় ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, সিরাজগঞ্জে ছয়জন ও নওগাঁয় ৩৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
আট বিভাগীয় করোনা আপডেট
ameen islam
13 May
রাজধানীতে করোনায় আক্রান্ত সাড়ে ৭ হাজার ছাড়াল
দেশে গতকাল মঙ্গলবার নতুন করে আরো ৯৬৯ জন নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬৮৪ জন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ঢাকায় ৪০৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়।
অপরদিকে ৫৬০ জন দেশের বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছে। রাজধানী ঢাকায় দেশে মোট আক্রান্তের ৫৯ দশমিক ৪৫ ভাগ রোগী রয়েছে। এ ছাড়া ঢাকা জেলায় ২৩৮ জন আক্রান্ত হয়েছেন। এদিকে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ২৫০ জনের মৃত্যু হলো।
আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে দেশের বিভাগগুলোতে আক্রান্তের তথ্য জানা গেছে।
রাজধানীতে করোনায় আক্রান্ত সাড়ে ৭ হাজার ছাড়াল
ameen islam
13 May
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইবনে সিনার ডা. আবুল মোকারিম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান মেজর (অব.) মো. আবুল মোকারিম মো. মহসিন (৬৫) ইন্তেকাল করেছেন। গতকাল (মঙ্গলবার) রাত ১১টার দিকে সিএমএইচ হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তৃতীয় চিকিৎসক তিনি।
আজ (বুধবার) সকালে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শাহ ফুরকান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রফেসর ডা. আবুল মুকারিম ১০ দিন আগে থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। একসময় তাঁর নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
শাহ ফুরকান আরও বলেন, ‘আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। গতকাল রাত ১১টার দিকে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে পুরো ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল শোকাহত।’
ডা. আবুল মোকারিম গত ৪ মে ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছিলেন। এর আগে তিনি ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত ২ মে পরীক্ষা করা হলে তার কোভিড-১৯ পজিটিভ আসে।
‘অযথাই বাড়তি খরচ কেন করবেন? ইবনে সিনায় আসুন’- এ ধরনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পাওয়া ডা. আবুল মোকারিম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ম-১১তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি।#
করোনা আক্রান্তে মারা গেলেন ইবনে সিনা হাসপাতালের ডা. আবুল মোকারিম
ameen islam
13 May
What clients say
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the Lorem Ipsum is simply dummy text. Lorem Ipsum is simply dummy text of the printing.
Dylan Moore
Apple
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the Lorem Ipsum is simply dummy text. Lorem Ipsum is simply dummy text of the printing.
Alejandra Pollich
Google
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the Lorem Ipsum is simply dummy text. Lorem Ipsum is simply dummy text of the printing.
Rene Tromp
Uber
|